তুহিন যে বৃদ্ধ মানুষের চেহারা নিয়ে জন্ম নিয়েছিল!
তুহিন ইসলাম হাতিয়র বহুমুখী সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র
বয়স ১২ বছর
কিন্তু তার শরীর ও মুখের চামড়া বৃদ্ধ মানুষের মতো কুঁচকে যাওয়া
লোকজন তাকে বুড়ো বলে ডাকে
সমবয়সী ও সহপাঠীরা তাকে খেলায় নিতে চায় না
অনেকে নির্দয় উপহাস করে
প্রায়ই তুহিন ও তার মা-বাবাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়
তুহিন ইসলাম বলে আমাকে খেলতে নিতে চায় না
ওরা বলে আমি বুড়ো
অথচ মা-বাবা বলেন আমার বয়স মাত্র ১২ বছর
কষ্ট পাই
প্রতিবাদ করতে পারি না
আয়নার সামনে দাঁড়ালে আমাকে বুড়ো বুড়ো মনে হয়
কালাই পৌর এলাকার দুরুঞ্জ মহল্লার একটি খুপরিঘরে আজিবর-তাসলিমা তিন ছেলে নিয়ে থাকেন
মাটির ঘরে পুরোনো খড়ের ছাউনি
ছাউনির খড় পচে নষ্ট হয়ে গেছে
চাল চুইয়ে বৃষ্টির পানি পড়ে
জমিজমা বলতে ঘরটুকুই সম্বল
আজিবর রহমান বলেন আঁতুড়ঘর থেকেই তুহিনের শারীরিক গঠন ছিল বুড়ো মানুষের মতো
বয়স যত বাড়ছিল ধীরে ধীরে ও তত বেশি বুড়ো হয়ে যাচ্ছিল
তিনি বলেন ছেলেটা ঘন ঘন সর্দি-জ্বরে আক্রান্ত হয়
আছে অ্যাজমার সমস্যা
অল্প হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ে
ভারী কোনো কাজ করতে পারে না
তাদের ছোট দুই ছেলে স্বাভাবিক
তুহিন ইসলাম জানায় প্রথমে সে কালাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়
কিন্তু রাস্তাঘাটে লোকজন তাকে ঘিরে ধরত কেউ কেউ উপহাস করত
তাই বাধ্য হয়ে বাড়ির পাশের মাদ্রাসায় ভর্তি হয়
হাতিয়র বহুমুখী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন তুহিন আচার-আচরণে অন্য সব ছেলেদের মতোই স্বাভাবিক
বুড়িয়ে যাওয়া ছাড়া তার আর কোনো সমস্যা নেই
সে লেখাপড়ায়ও খুব ভালো
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরএমও আবু হোসেন মণ্ডল প্রথম আলোকে বলেন বুড়ো হয়ে জন্ম নেওয়াটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্রোজেরিয়া বলে
হরমোনজনিত সমস্যার কারণে এমন হতে পারে
তিনি বলেন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া সম্ভব হলে তার জন্মগত বুড়ো হওয়ার কারণ হয়তো জানা সম্ভব হবে
তুহিনের মা-বাবা জানেন না চিকিৎসা করে ছেলেকে স্বাভাবিক জীবনে আনা সম্ভব কি না
কোথায় কোন চিকিৎসকের কাছে যেতে হবে তাও জানেন না তাঁরা
১২ বছর ধরে তারা শুধু দীর্ঘশ্বাসই ফেলছেন কোনো পথ খুঁজে পাচ্ছেন না
ঈদ সামনে রেখে চলছে ঝালাই রং করা
সদরঘাটে ভিড়ছে ঝুঁকিপূর্ণ লঞ্চও
ঈদ সামনে রেখে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে নিয়মিত লঞ্চগুলোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ লঞ্চও ভিড়ছে
ঈদে বাড়িমুখো যাত্রীদের বহনের জন্য এ রকম কিছু লঞ্চে ঝালাই ও রং করা হয়েছে
একই উদ্দেশে আরও কয়েকটিতে ঝালাই ও রং করা চলছে
এদিকে নিয়মিত চলাচল করা বেশির ভাগ লঞ্চেও পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম এবং অগ্নিনির্বাপক যন্ত্র নেই
সমুদ্র পরিবহন অধিদপ্তরের সূত্রমতে ঝুঁকিপূর্ণ লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে দুর্ঘটনা ঘটতে পারে
সদরঘাট টার্মিনালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বিআইডব্লিউটিএ মনিটরিং সেল সূত্র জানায় এ টার্মিনাল দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার যাত্রী চলাচল করে
দৈনিক প্রায় ১০০ যাত্রীবাহী লঞ্চ বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যায়
ঈদ উপলক্ষে প্রায় ২৫০টি লঞ্চ এখান থেকে ছাড়ার বন্দোবস্ত হচ্ছে
এখন কেবল ঢাকা-মাওয়া রুটেই ৩৭টি ঝুঁকিপূর্ণ লঞ্চ চলছে
যোগাযোগ করা হলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বজলুর রহমান বলেন ঝুঁকিপূর্ণ লঞ্চ ঝালাই ও রং করে নতুন করা হলেও এগুলো সদরঘাট টার্মিনালের ঘাট থেকে ছাড়তে দেওয়া হবে না
অবৈধ কোনো ঘাট থেকে সেগুলো ছাড়তে পারে
তিনি বলেন এর পরও যদি এগুলো সদরঘাট টার্মিনাল থেকে ছাড়ে তাহলে বুঝতে হবে যাঁরা নিয়ন্ত্রণের দায়িত্বে তাঁদের যোগসাজশ রয়েছে
গতকাল দুপুরে সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায় ঈদে বাড়িমুখো মানুষের যাত্রা শুরু হলেও অতিরিক্ত ভিড় নেই
তাই দ্রুত ও বেশিসংখ্যক যাত্রী পাওয়ার আশায় ঘাটে ভেড়ার জন্য লঞ্চগুলোর মধ্যে প্রতিযোগিতা ও ঠেলাঠেলি দেখা গেল
ঘাটে থাকা একটি লঞ্চ ঠেলে সরিয়ে অপর একটি লঞ্চ জায়গা করে নিচ্ছে
এ রকম প্রতিযোগিতার কারণে লঞ্চের ধাক্কায় পাশে থাকা খেয়া নৌকা উল্টে যাওয়ার ঘটনাও ঘটে
পুরোনো লঞ্চে ঝালাই বুড়িগঙ্গা নদীর তীরে হাসনাবাদ কালীগঞ্জ প্রভৃতি এলাকায় ডকইয়ার্ড থাকলেও ঈদ সামনে রেখে সদরঘাট টার্মিনালের আশপাশ ও নদীর ওপারে চলছে পুরোনো লঞ্চ ঝালাইয়ের কাজ
কয়েকটির ঝালাই ইতিমধ্যে শেষ হয়েছে
কোনো কোনোটি যাত্রায়ও বের হয়েছে
এসব লঞ্চের বেশির ভাগের গায়ে কোনো নাম নেই
ঘষে ঘষে নাম ওঠানো হয়েছে
লঞ্চগুলো নতুনের চেহারা দেওয়ার জন্য ঝালাইয়ের পর রং করা হচ্ছে
গতকাল সদরঘাটের কাছে এমন একটি লঞ্চে ঝালাই করছিলেন আবুল কালাম নামের একজন মিস্ত্রি
এ লঞ্চের নাম কী—জানতে চাইলে তিনি বলেন এটি মুন্সিগঞ্জ পর্যন্ত চলে
লঞ্চটির মালিকের নাম খান সাহেব
মালিকের পুরো নাম তিনি জানেন না
ওই লঞ্চের আশপাশে আরও তিন-চারটি লঞ্চে ঝালাই করতে দেখা যায়
লঞ্চের ডেকেও মালামাল দুপুরে সদরঘাট টার্মিনালে দেখা যায় বরিশাল হুলারহাট পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের প্রায় সব গন্তব্যের লঞ্চেই মালামাল বহন করা হচ্ছে
লঞ্চের খোলে তো বটেই ডেকের ওপরও কাপড়ের গাঁট রড টিনসহ বিভিন্ন সামগ্রী তোলা হয়েছে
এমভি সাগর-৫ এমভি সৈকত তরিকা-২ লঞ্চের কর্মচারীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান অনেক যাত্রী চান তাঁদের মালামাল চোখের সামনে থাক
সে কারণেই এসব ডেকে রাখা হয়েছে
পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম নেই আগে যাত্রীবাহী লঞ্চে প্রতি ১০ জনের জন্য একটি করে লাইফবয়া পানিতে ভেসে থাকার জন্য রাখার নিয়ম ছিল
বর্তমানে প্রতি চারজনের জন্য একটি লাইফবয়া রাখার নিয়ম রয়েছে
তবে সদরঘাটে কয়েকটি লঞ্চে খোঁজ করে পর্যাপ্তসংখ্যক লাইফবয়া পাওয়া যায়নি
কিছু লঞ্চে একটিও লাইফবয়া নেই
এমভি সাগরের প্রবেশপথে টাঙানো তালিকায় লঞ্চটিতে ৭৫টি লাইফবয়া আছে বলে উল্লেখ রয়েছে
তবে গুনে দেখা যায় লঞ্চটিতে ঝুলছে ২৫টি লাইফবয়া
এ ব্যাপারে প্রশ্ন করলে ওই লঞ্চের কর্মচারী বলে পরিচয় দেওয়া আবদুর রহমান জানান বাকিগুলো ভেতরে আছে
সমুদ্র পরিবহন অধিদপ্তরের পরিসংখ্যান থেকে জানা যায় ২০০০ সালের ২৯ ডিসেম্বর ঈদুল আজহার রাতে চাঁদপুরের মতলবে এমভি জলকপোত ও এমভি রাজহংসীর মধ্যে সংঘর্ষে রাজহংসীর প্রায় ৩০০ যাত্রী মারা যায়
তদন্ত প্রতিবেদনে দেখা যায় এ দুটি লঞ্চের মধ্যে ৭০০ যাত্রী ধারণক্ষমতার জলকপোতে ৭৮টি লাইফবয়ার স্থলে ছিল ২৫টি
রাজহংসীতে ১৮টির স্থলে আটটি লাইফবয়া ছিল
এ ছাড়া বিভিন্ন সময় দুর্ঘটনায় যেমন চাঁদপুরে এমভি সালাউদ্দিন দুর্ঘটনায় ৪০০ যাত্রী বুড়িগঙ্গায় এমভি মিতালী দুর্ঘটনায় চার শতাধিক ভৈরবে মেঘনা নদীতে এমএল মজলিসপুর ডুবে ৯০ জন চাঁদপুরে এমভি নাসরীন ডুবে আট শতাধিক এমভি লাইটিং সান ও দিগন্ত দুর্ঘটনায় ২৫০ যাত্রী মারা যায়
এসব দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন থেকে জানা যায় এগুলোতে পর্যাপ্ত লাইফবয়া ছিল না
এদিকে লঞ্চে আগুন লাগলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কার্বন-ডাই অক্সাইড সিলিন্ডার রাখা বাধ্যতামূলক
কিন্তু চলাচলকারী ৪০ শতাংশ লঞ্চেও এ ব্যবস্থা নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়
সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বলেন ডকইয়ার্ড তদারকিসহ সব ধরনের অনিয়ম বন্ধে একটি কমিটি করা হয়েছে
আশা করছি কমিটি চেষ্টা করবে
রাজনৈতিক দল নয় ইসির কাজে সমস্যা আমলাতন্ত্র
নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেছেন নির্বাচন কমিশনের ইসি কাজে সমস্যা যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে তা হলো আমলাতন্ত্র রাজনৈতিক দল নয়
গতকাল রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি একটি জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানের আলোচনায় নির্বাচন কমিশনার এ কথা বলেন
তবে অনুষ্ঠানে সাখাওয়াতের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান বলেন ঢালাওভাবে আমলাদের ওপর দোষ চাপানো ঠিক নয়
সাখাওয়াত হোসেন বলেন সম্প্রতি নির্বাচন কমিশনে একজন সচিব নিয়োগ প্রসঙ্গে এবং সারা দেশে নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন করার বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতা দেখা দিয়েছে
সার্ভার স্টেশন স্থাপনে রাষ্ট্রের প্রধান নির্বাহীর অনুমোদন থাকলেও আমরা এগোতে পারছি না
জরিপের ফলাফল গত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগ তৃণমূলের নেতা-কর্মীদের সুপারিশ বেশ কিছু ক্ষেত্রে গ্রহণ করেছে
এ ক্ষেত্রে পিছিয়ে ছিল বিএনপি
তবে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের বেলায় এই দুই দলের কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল নেতা-কর্মীদের পুরো প্রত্যাশা মেটাতে পারেনি
জাতীয় নির্বাচনে মনোনয়ন-প্রক্রিয়ায় স্থানীয় অংশগ্রহণ ও প্রত্যাশা শীর্ষক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে
গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে টিআইবির গবেষকেরা তাঁদের প্রতিবেদন উপস্থাপন করেন
তাঁরা বলেন সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ অনুযায়ী রাজনৈতিক দলগুলো গত নির্বাচনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য স্থানীয় পর্যায়ের দলীয় শাখার সুপারিশক্রমে প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক করা হয়েছে
